
কালিয়া( নড়াইল) প্রতিনিধি।। কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের বিরুদ্ধে কেন্দ্রীয় বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি সোমবার, ১৫ সেপ্টেম্বর, সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে উপজেলা বিএনপি অফিস এর সামনে আয়োজন করে কালিয়া উপজেলা ও পৌর বিএনপি,এর একাংশ। এবং দুপুর ১টা হতে ২টা পর্জন্ত কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে লিখিত বক্তব্য পাঠ করেন এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিভিন্ন স্তরের সমর্থকরা অংশগ্রহণ করেন। তারা সেলিম রেজা ইউসুফের পক্ষে স্লোগান দেন এবং বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
কালিয়া বিএনপির জনপ্রিয় নেতা সেলিম রেজা ইউসুফকে বহিষ্কার, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তাল কালিয়া বিএনপির রাজনীতি এ কারনে নড়াইল বিএনপির রাজনীতিতে বড় ধাক্কা লেগেছে। কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ত্যাগী নেতা সেলিম রেজা ইউসুফকে হঠাৎ করেই বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।এই আদেশকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জনপ্রিয় এই নেতার বহিষ্কারকে অনেকেই দলীয় অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হিসেবে দেখছেন।
দ্বন্দ্বের মূল কারণ জেলা সভাপতির সঙ্গে বিরোধ।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে দীর্ঘদিন ধরেই সেলিম রেজা ইউসুফের মতপার্থক্য চলে আসছিল। দল পরিচালনায় ভিন্ন কৌশল, গ্রুপিং এবং সাংগঠনিক প্রভাব বিস্তারের কারণে দুই নেতার মধ্যে সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরীণ এই দ্বন্দ্বই মূলত সেলিম রেজা ইউসুফের বহিষ্কারের পেছনে বড় কারণ। ফলে কেন্দ্রীয় সিদ্ধান্তটি অনেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নয়, বরং “গ্রুপিংয়ের বলি” হিসেবেই দেখছেন।এদিকে বিনা নোটিশে বহিষ্কার করার কারনে প্রশ্ন করেছেন সেলিম রেজা ইউসুফ বহিষ্কার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সেলিম রেজা ইউসুফ বলেন, আমাকে কোনো কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করেই বহিষ্কার আদেশ দেওয়া হলো। আমি সবসময় দলের জন্য কাজ করেছি, কর্মীদের পাশে থেকেছি। এটি একটি সিদ্ধান্ত মনে করচছেন তিনি।কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন জানান, “সেলিম রেজা ইউসুফ একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা অনস্বীকার্য। এমন নেতাকে বহিষ্কার করা হলে দল ভেঙে পড়বে। তাই এ আদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন।
হাজারো নেতা কর্মীরা মানববন্ধন করে সেলিম রেজা ইউসুফের পক্ষে স্লোগান দেন এবং মানববন্ধন এর মাধ্যমে দাবি করেন কেন্দ্রীয় কমিটি বিষয় টি যাহাতে পুনর্বিবেচনা করে দ্রুত এই বহিষ্কার এর আদেশ প্রত্যাহারকরে নিবেন বলে জোর দাবি জানিয়েছেন।


