
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, অনেক বিলম্বে হলেও সরকার বুঝতে পেরেছে যে, নিবর্াচন ছাড়া তাদের আর কোন কাজ নেই। সোজা নিবর্াচনের দায়িত্ব মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। ড. ইউনুস বিশ্ব মঞ্চে আগামি ফ্রেরুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। বরিশালের গৌরনদীতে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন কালে সনাতন ধমর্াবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নিবর্াচনকে ভন্ডুল করার জন্য কেউ কেউ ধর্ম প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়। দেশে যত নৈরাজ্য, সামাজিক সংকট, সম্প্রদায়িক দাঙ্গা থাকবে, তত বেশী নিরহ মানুষকে ব্যবহার করার সুযোগ তৈরি হবে। আমরা চাই জনগনের ভোটে নিবর্াচিত একটি সরকার তার নেতৃত্বে পরিচালিত হবে একটি গনতান্দ্রিক ব্যবস্থা।
উপজেলার টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে সোমবার রাতে পূজা উদ্যাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে মতবিনমিয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি নির্মল হালদার, সাধারন সম্পাদক মানিক আচার্য, শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সমীর সরকার, সহ-সভাপতি বিমল কুন্ড সহ অন্যান্যরা।

