
বিশেষ প্রতিনিধি।। পাবনার সুজানগর উপজেলার চরদুলাই গ্রাম থেকে আড়াই বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়েছেন এক গৃহবধূ। গত ৪ অক্টোবর সকালে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হলেও এখন পর্যন্ত মা ও সন্তানের কোনো খোঁজ মেলে নাই। এ ঘটনায় পরিবারটি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে।
নিখোঁজ গৃহবধূর নাম খাদিজাতুল কোবরা সোভা (২২)। তিনি সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের শুভ শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে খাদিজাতুল কোবরা চরদুলাইয়ে তাঁর স্বামীর বাড়ি থেকে বেড়া উপজেলার জগন্নাথপুরে তাঁর বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি বাবার বাড়িতে পৌঁছাননি।

