
মানিক ঘোষ, ঝিনাইদহ।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহেকা লীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৮ অক্টোবর) পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ঈশা খাঁন এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আরিফ হোসেন। তিনি বলেন,“১৯৭৭ সাল থেকে ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। অসংখ্য দায়িত্বশীল নেতা-কর্মী শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে ২০০৬ সালের ২৮ অক্টোবর যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের রক্তের বিনিময়ে গড়া আদর্শকে বাস্তবায়নে আমাদের ধৈর্য, আনুগত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।
”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সেক্রেটারি ওবায়দুর রহমান খান।
এছাড়া বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সাবরুস সোবহান, আব্দুল জলিল ও শফিকুল ইসলাম শিমুল।সভাপতির বক্তব্যে উপজেলা সভাপতি ঈশা খাঁন বলেন,“২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ যে পথ হারিয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পথ পুনরুদ্ধার হয়েছে। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশে আর কোনো ২৮ অক্টোবরের পুনরাবৃত্তি হতে দেবে না।”তি
নি আল্লাহর কাছে দোয়া করেন,“২৮ অক্টোবরের শহীদ ভাইদের শাহাদাত আল্লাহ সর্বোচ্চ মাকামে কবুল করুন।”অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

