
খাসেরহাট (চিতলমারী) প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাস করণের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, সহকারী অধ্যাপক শেখ মঈনুদ্দীন, হুমায়ুন কবির প্রিন্স, খায়রুল ইসলাম, প্রভাষক উত্তম কুমার দাস, তাহরিন অনন্যা, শাহজামাল শেখ, শিক্ষার্থী অভিভাবক প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।

