
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশিশুনি উপজেলার বুধহাটায় সড়কের পাশের মরাগাছ ভেঙ্গে পড়ায় ১ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। রবিবার বিকাল ৪ টার দিকে বুধহাটা উজিরপুর সড়কে এ ঘটনা ঘটে।
বুধহাটা থেকে উজিরপুর গামী সড়কের দুপাশে অসংখ্য বৃক্ষ রয়েছে। দীর্ঘ ২০/২৫ বছর বয়সী এসব গাছগুলোর বড় অংশ কয়েক বছর মারা গেছে। ফলে মরা গাছের ডাল ব্যস্ততম সড়কে মাঝে মধ্যে ভেঙ্গে পড়ায় যানবাহন ও মানুষের জীবন হুমকী গ্রস্থ হয়ে আছে। ইতিপূর্বে গাছ পড়ে রেজাউলের পোল্টি খামারের ব্যাপক ক্ষতি হয়। রবিবার বিকাল ৪ টার দিকে সড়কের বুধহাটা গ্রামের আবু বক্করের বাড়ির কাছে একটি মরা বৃক্ষের বড় ডাল ভেঙ্গে ১১০০০ ভোর্টেজ ক্ষমতা সম্পন্ন মেইন লাইনের উপর পড়ে। এতে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা লাইনটি সচল করতে সক্ষম হয়।
স্থানীয় আবু বক্করের ছোলে কামরুজ্জামান মরা গাছ অপসারনের জন্য জেলা পরিষদ বরাবর আবেদন করেন। কিন্তু একজন সার্ভেয়ার তদন্তে এসে গাছ জেলা পরিষদের নয়, জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করতে বলে যান বলে জানান।
মরাগাছের ভয়াবহ দৃশ্যের ছবি সম্বলিত নিউজ একাধিকবার পত্রপত্রিকায় করা হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেবেন বলে এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।

