
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। নের্তৃবৃন্দ রাড়ুলি বাঁকা পশ্চিম ঘোষ পাড়া জগদ্ধাত্রী পূজা মন্দির, বাঁকা ঘোষ পাড়া ও বাঁকা ঋষি পাড়া জগদ্ধাত্রী পূজা মন্দির পরিদর্শন করেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা-৬ পাইকগাছা-কয়রা আসনের জামাত মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মাওঃ আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য অধ্যাপক মোমিন সানা, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আঃ কুদ্দুছ, হাফেজ তৌহিদুজ্জামান, মাওঃ নূরুল ইসলাম, এসকে মহিব উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
