
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। ইঞ্জিন বিকল হয়ে দুটি ট্রলারসহ নদীতে ভাসতে থাকা নারী ও শিশুসহ ৪২ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃতরা সকলে সমুদ্র পাড়ের রাস পূন্যস্নানে যাওয়া পূর্নাথী ও তীর্থযাত্রী। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে রাস পূর্নস্নান শেষে গন্তবে ফেরার পথে দুটি ট্রলারে যান্ত্রিক দূটি দেখা দেয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ নভেম্বর বুধবার সকাল ৯ টায় সুন্দরবনের দুবলারচরে “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” উৎসব শেষে ২ টি ইঞ্জিন চালিত ট্রলার যোগে পূন্যার্থী ও তীর্থ যাত্রীরা গন্তবে ফিরতে শুরু করে। এ দিন সন্ধ্যায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে বোট ২ টি নদীতে ভাসতে থাকে। এক পর্যায় মোবাইল ফোনে কোস্ট গার্ডের সাহায্য চায় তারা। পরে রাতেই কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি দল উদ্ধার অভিযান শুরু করে। এ সময়র ইঞ্জিন বিকল হওয়া ২ টি ট্রলার সহ ৪২ জন যাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকলেই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত যাত্রী ও বোট ২ টি জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

