
শাহজাহান হেলাল, ফরিদপুর।। ফরিদপুরের মধুখালীতে ফ্লিমি ইষ্ট্রাইলে দিনে দুপুরে সাগর সাইকেল ষ্টোরের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ২ লক্ষ টাকা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘটে এ লোমহর্ষক ঘটনা মধুখালী পৌর সদরের রেলগেট এলাকায় চিনিকল সড়কের সাগর সাইকেল ষ্টোরে। দিনে দুপুরে ফ্লিমি ইষ্ট্রাইলে সাগর সাইকেল ষ্টোরের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ২ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সাগর সাইকেল ষ্টোরের মালিক দীনেশ ভট্টাচার্য জানান সকাল ৮টার দিকে দোকান খুলে বসি। একটু দুরে অপরিচিত দ‘2ব্যাক্তি সন্দেহজনক ভাঙ্গারীর দোকানের সামনে ঘোড়াঘুরি করতে থাকেন। সন্দেহ হলে দোকানে বসে থাকি। তারা চোখের আড়াল হলে পাশের হোটেলে নাস্তা করতে যাই। দ্রæত সময়ের মধ্যে ফিড়ে আসি। আমার থেকে ৫/৭মিটার দুরত্বে চালু মোটরবাইকে অপর দুর্বৃত্ত লাফিয়ে উঠে পালিয়ে যায়। দোকানের ভিতর ঢুকে ক্যাশ ড্রয়ার খোলা পাই। ড্রয়ারে ১ হাজার টাকার দুটি বান্ডিল রাখা ছিল। কিছু খুচরা টাকা ও মোবাইল ফোন থাকলেও ১ হাজার টাকার বান্ডিল দুটি খোয়া যায়। দোকানের মালামাল আমদানীর লক্ষ্যে গচ্ছিত করা হয়েছিল টাকা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

