
শাহজাহান হেলাল,ফরিদপুর।। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবীতে ফরিদপুরের মধুখালী উপজেলার ১০ম গ্রেড বাস্তবায়ন ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি চলছে।শিক্ষকদের কর্মবিরতির কারণে পাঠদান সম্পর্ন বন্ধ রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকগণ পাঠদান বন্ধ রেখে অফিস কক্ষে অলস সময় পার করছেন। পাঠদান বন্ধ থাকায় স্থানীয় অভিভাবকবৃন্দ রয়েছেন উদ্বেগ আর উৎকন্ঠায়। শিক্ষার্থীরা রয়েছেন বড়ই দুচিন্তায়। আর কয়েকদিন পরেই তাদের বার্ষিক পরীক্ষা কি হবে তাদের।
মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদ মো.খায়রুজ্জামান জানান, শিক্ষকদের তিন দফাসহ ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় মধুখালীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯৬টি বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পাঠদান বন্ধ রয়েছে। সরকার আমাদের দাবী মেনে নিলে আমরা ক্লাসে ফিরে যাব।


