
মানিক ঘোষ, ঝিনাইদহ।। সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের হয়। জেলা আদালত প্রাঙ্গণে মিছিলটি প্রদক্ষিণ করে। পরে আইনজীবী বার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আইনজীবী রাশেদ হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম মশিউর রহমান।
আরও বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি দবির হোসেন, ইসলামী লইয়ারস কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট শফিউল আলম, আইনজীবী ফোরামের সদস্য সচিব আকিদুল ইসলাম, সাবেক সম্পাদক শামছুজ্জামান লাকি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ইশারত হোসেন খোকন, আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক রাশিদুল হাসান জাহাঙ্গীর, আইনজীবী ফোরামের রিয়াজুল ইসলাম রিয়াজ, আব্দুল আলিম ও এ্যাডভোকেট রাকিবুল হাসান।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সারাদেশে যানবাহনে অগ্নিসংযোগ সহ নৈরাজ্য ও সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোসররা। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দাঁত ভাঙা জবাব দেবে। এসময় বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঝিনাইদহ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট্রের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন অধিকারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লিটন, পূজা উদযাপন ফন্ট্র ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সমির হালদার, সদর উপজেলা শাখার আহবায়ক গনেশ চন্দ্র বিশ্বাস, সদস্য সচিব অচিন্ত রায়, হরিণাকুন্ডু শাখার আহবায়ক কাত্তিক দেবনাথসহ ফন্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফন্ট্র ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক মিলন কুমার ঘোষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এক বছর আগে আজকের এই দিনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেররা নির্বিঘ্নে নিরাপদে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর যাত্রা শুরু হয়। আমরা সফলভাবে এক বছর অতিক্রম করেছি। সামনের দিনগুলোতে মিলেমিশে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যবক্ত করা হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
