
শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ তিনজন গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর২০২৫খ্রি.) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে।
১৫নভেম্বর ২০২৫খ্রি.শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
মধুখালী সূত্রে জানা যায় ৫ আগস্ট ২০২৪ তারিখে মধুখালীর ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলে,ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী ছাত্রদের ওপর আকস্মিক হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হোলেন,উপজেলা আওয়ামীলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো,সাদেকুর রহমান সাদেক,অপর দুই ব্যক্তি হলেন,আড়পাড়া ইউনিয়নের মো.আকিদুল ইসলাম,নওপাড়া ইউনিয়নের আব্দুল কাদের শেখকে আটক করা হয়।
তদন্তকারী কর্মকর্তা ও মধুখালী থানার এসআই মো.রোস্তম আলী জানান ২০২৪ সালের আগস্টে ছাত্রদের ওপর হামলার মামলায় সন্দিহানবসত তাদেরকে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

