
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরধরে সৈকত খান (২৬) নামের একন ছাত্রদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত উপজেলা ছাত্রদল কর্মী সৈকত উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলাম খানের ছেলে।
হামলার শিকার আহ সৈকত খান অভিযোগ করে বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে কুতুবপুর হাই স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। ওই টুর্নামেন্ট সম্পর্কে বদরপুর গ্রামের জামাল ফকিরের ছেলে আমিনুল ইসলাম, শুভ ফকির, অমিত ফকিরকে কেন জানানো হয়নি এনিয়ে রোববার (২৩ নভেম্বর) রাতে তারা বিরোধ সৃষ্টি করে দেশীয় অস্র নিয়ে হামলা চালিয়ে আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলামের বক্তব্যের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য নেয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, আহত সৈকত খানের মা শিরিন সুলতানার লিখিত অভিযোগের তদন্ত চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

