
মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন খালপাড়ের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি ভয়াবহ বেহাল অবস্থায় পড়েছে। অতি সরু রাস্তায় প্রতিদিনই পথচারী, শিক্ষার্থী ও যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছেন। খালের পাশে কোনো সুরক্ষা রেলিং না থাকায় অন্ধকারে পড়ে যাওয়ার ঘটনাও যে কোনো সময় ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
ব্যবসায়ী অচিন্ত্য কুমার বলেন, “দুইটা বাহন তো দূরের কথা—বাচ্চা নিয়েও হাঁটতে ভয় লাগে।পথচারী রুবিনা খাতুনের দাবি, “রেলিং নেই, রাতে হাঁটতেই ভয় লাগে—দ্রুত ব্যবস্থা দরকার।রাস্তা সংস্কার, সম্প্রসারণ ও রেলিং স্থাপনে এলাকাবাসী পৌর প্রশাসকের হস্তক্ষেপ চেয়েছেন। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবেদন পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

