
মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার তত্বিপুর বাজারে মালিয়াট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন—কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি,সহকারী অধ্যাপক আব্দুল মজিদ,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন,পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন,এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভায় আবেগঘন বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন—
“বেগম খালেদা জিয়া শুধুই রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ে আজীবন আপসহীন লড়াই করে গেছেন। তার সুস্থতা আজ জাতির প্রত্যাশা।”তিনি আরও বলেন,
“দেশ ও মানুষের স্বার্থে তিনি যে কোনো ত্যাগ স্বেচ্ছায় স্বীকার করেছেন। তিনি এ জাতির মায়ের মতো স্নেহশীল, নেতা হিসেবে দৃঢ় এবং মানুষ হিসেবে অত্যন্ত সহনশীল। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি।”
পরিশেষে মাহফিলে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষ মোনাজাত করেন।

