
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন খাজরা ইউনিয়নের কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় কাপসন্ডা প্রভাতী যুব সংঘের মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ এবং আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বারানসিপুর ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ ৫ গোল করে এগিয়ে যায়, বিপরীতে বারানসিপুর ফুটবল একাদশ করে ৪ গোল। ফলে এক গোলে জয় পেয়ে প্রথম রাউন্ডে বিজয়ী হয় বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ।
কাপসন্ডা প্রভাতী যুব সংঘ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনুলিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (বাচ্চু)। খেলায় প্রধান পরিচালক বরুণ কুমার মন্ডল,
সহকারী পরিচালক ইমজামুল হক রানা
ও সন্ন্যাসী কুমার মন্ডল। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মাফিজুল ইসলাম শারাফাত।
আব্দুর রউফ মোড়লের সঞ্চালনায় খেলায় আরও উপস্থিত ছিলেন—কাপসন্ডা প্রভাতী যুব সংঘের উপদেষ্টা নাজিমুদ্দিন সরদার, সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ড ইউপি সহ সভাপতি ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলাম, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম সবুজ, সহ সভাপতি ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আরিফ বিল্লাহ সহ-সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি কুদ্দুস মোড়ল,সহ সভাপতি বোরহানউদ্দিন বুলু,সাধারণ সম্পাদক আবু হানিফ সানা সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী এবং সংগঠনের ২০০-র বেশি সদস্য।
আয়োজকরা জানান, কাপসন্ডা প্রভাতী যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

