ঢাকা বুধবার ২১ অক্টোবর ২০২৬ ৫ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পুজা মন্ডপ পরিদর্শন মধুখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৬.০২ পি.এম
পুজা মন্ডপ পরিদর্শন মধুখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল,ফরিদপুর :  ফরিদপুরের মধুখালীতে উপজেলার ডুমাইন ই্উনিয়নের ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ডুমাইন ইউনিয়নের ১৮টি দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা মন্ডপ,সনাতনী অসহায় পরিবার ও দুস্থ্যদের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

২০ অক্টোবর ২০২৬খ্রি.মঙ্গলবার রাতে সনাতনি অসায় দুস্থ্যদের মাঝে,ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে উপজেলার ডুমাইন ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি। ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আজাদ মাহবুব বিপ্লবের নেতৃত্বে মহানবমীর পুণ্যক্ষণে বিভিন্ন পূজামণ্ডপের ধর্মীয় কার্যক্রমে সংগঠনের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ উদ্যোগের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আনন্দে অংশীদার হওয়া এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে ১৮টি পূজা মন্ডপ ও অসহায় দৃস্থ্য সনাতনীদের মাঝে ৫০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

এ সময় ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ মোহাম্মাদ আজাদ মাহবুব বিপ্লব বলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। একে অপরের আনন্দে শরিক হওয়া এবং বিপদে পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।মহানবমীর শুভ দিনে শারদীয় দুর্গাপূজা মন্ডপে ধর্মীয় কার্যক্রমে সংগঠনের সাধ্যমতো সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আমিবিশ্বাস করি, মানুষের কল্যাণে সামান্য সহযোগিতাও ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। 

সংগঠনের সদস্যগণ ১৮টি পূজা মন্ডপ পরিদর্শন করেন গভীর রাত পর্যন্ত।