ঢাকা বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.৪৭ পি.এম
কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া সদর উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৬ ( মঙ্গলবার)  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে গবাদিপশু ও অন্যান্য প্রাণীর চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রাণীর মালিকদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইন পরিচালনা করেন ডা. মোঃ আব্দুল মোমিন। এ সময় বিশিষ্ট সমাজসেবক এস এম আশিকুজ্জামান সুমনসহ কালিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমকে স্বাগত জানান। তারা বলেন, গ্রামাঞ্চলের প্রাণিসম্পদ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।