দুর্যোগের সময় মানুষের পাশে দাড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব- আজিজুল বারী হেলাল এমপি
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, আজকের এই সহায়তা আপনাদের প্রতি সরকারের দায়বদ্ধতা ও ভালবাসার একটি বহিঃপ্রকাশ। দুর্যোগ মোকাবেলায় আমাদের আগাম প্রস্তুতি, সচেতনতা, নিরাপদ আশ্রয় কেন্দ্র, টেকসই বাধ ও অবকাঠামো এবং দ্রুত উদ্ধার ও পুনর্বাসন আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের একটি কঠিন বাস্তবতা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, নদী ভাঙ্গন, কিংবা অন্যান্য দুর্যোগে আমাদের অনেক পরিবারের ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকার উপকরণ হারিয়ে অসহায় হয়ে পড়েন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর এর প্রভাব সবচেয়ে বেশী পড়ে। তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, তেরখাদার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা করতে চাই সবাই মিলে একটি মানবিক, দুর্যোগ সহনশীল ও নিরাপদ তেরখাদা গড়ি। বিপদে আপদে একে অপরের পাশে দাড়াই এবং কোনো অসহায় মানুষকে যেনো অভুক্ত অবস্থায় থাকতে না হয় সে বিষয়ে সকলে যার যার অবস্থান
থেকে ভূমিকা রাখি। তিনি আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা ও অন্যান্য খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়র-উল কুদ্দুস, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির সদস্য মোঃ আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ মিল্টন মুন্সী, মোঃ বিল্লাল হোসেন, এস কে নাসির আহমেদ, শেখ রাজু আহমেদ, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, এড, শহীদুল ইসলাম, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, কৃষকদলের সদস্য সচিব মোঃ সাবু মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, সদস্য সচিব শামীম আহেমদ রমিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর। পরে প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাবার বিতরণ করেন।
