ঢাকা বুধবার ২৮ অক্টোবর ২০২৬ ১২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ার ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০২.৫৬ পি.এম
আগৈলঝাড়ার ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেপ্তার
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মাঝে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয় নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।