ঢাকা বুধবার ২৮ অক্টোবর ২০২৬ ১২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৫.৩৯ পি.এম
কচুয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈটার নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাণ্ডব ও নৃশংসতার প্রতিবাদ এবং এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় কচুয়া জিরো পয়েন্টে একটি বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রধান শেখ মো. মঞ্জুরুল হক রাহাত।

​সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, বাধাল ইউনিয়নের রাজনৈতিক সেক্রেটারি মো. অহিদুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা তাওহীদুল ইসলাম, মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ শহীদুল্লাহ এবং মো. মহিবুল্লাহ প্রমুখ। এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈটার তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক ও কালো অধ্যায়। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।