ঢাকা বুধবার ০৪ নভেম্বর ২০২৬ ১৯ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি আলেয়া মান্নান এর কবিতা " ভালো থেকো"

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.৫৪ পি.এম
কবি আলেয়া মান্নান এর কবিতা " ভালো থেকো"
www.dailyranggaprovat.com
ভালো থেকো
 আলেয়া মান্নান 


আমি চাই আমাকে যেনো কখনো মনে না পড়ে। 
পৃথিবীর সকল সুখ যেনো তোমায় রাখে ঘিরে।  
 নিস্তব্ধতায় তুমি ছিলে, নিঃসঙ্গতায় পাশে রবে।  
আমি যখন শূন্যতায় থাকবো ভবে।  

উদাস মনে চলা তোমার, মন রয় না ঘরে।  
আমি অতিষ্ঠ এই বিড়ম্বনার শিকারে,  
চলে এলাম আমি কাখৈই পাড়ার চরে।  
ভালো থেকো তুমি, পিছু নাহি ফিরে।  
সুখ যেন বসত করে তোমার জীবন নীড়ে।

চাই আমি প্রতিটা মুহূর্ত গুলো।  
বিধাতা যেনো তোমায় রাখে ভালো।  
পৃথিবীর সকল সুখে তুমি সুখী হও।  
বলবো না আমার অন্ধকারে তুমি আলো জ্বালাও।  
 ভালো থেকো তোমার মতো করে। 
ফিরব না আমি এই জীবনের তরে।  

মনের আকাশে মেঘেদের ভিড় হলো।  
মাঝেমাঝে বিজলির চমকায় আলো।  
ঝরেপড়া বৃষ্টির ধারাগুলো।  
মনের আকাশ ভীষণ কালো। 
আমি চাই কখনো যেনো আমাকে মনে না পড়ে। 
পৃথিবীর সকল সুখ যেনো তোমায় রাখে ঘিরে।