ঢাকা বুধবার ০৪ নভেম্বর ২০২৬ ১৯ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.০৪ পি.এম
কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  সকাল ১০টায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সহযোগিতায় কচুয়া ওবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচি পালিত হয়। কোডেক, বাগেরহাটের ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া ওবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের স্কাউটস কোষাধক্ষ্য শেখ তানজির হোসেন, স্কাউটস নেতা শেখ হাসিবুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সদস্য ও স্কাউটস নেতা মোহাম্মদ শাকিল, কচুয়া উপজেলা স্কাউটস এর কমিশনার ও প্রধান শিক্ষক শেখ বদরুজ্জামান, কোডেকের কচুয়া উপজেলার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জসিম সিকদার এবং চিতলমারী উপজেলার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ ওয়াহিদ।

​বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় তরুণ সমাজ ও স্কাউট সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে ডেঙ্গু প্রতিরোধে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।