নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাফল্যের স্বীকৃতি এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর এলাকায় দি পাটনা একাডেমীর আয়োজনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।
অনুষ্ঠানে দি পাটনা একাডেমীর সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, একাডেমীর প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক ডা. বুলবুল কবীর, দীপক কুমার পাল, শিউলী পারভীন, রমা রায়, কল্যাণ ভৌমিকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং তাদের আগামী দিনের শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের নিজেদের নয়; এটি শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত অর্জন। ভবিষ্যতেও দি পাটনা একাডেমী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
