ঢাকা বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ার মঘিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.১২ পি.এম
কচুয়ার মঘিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  ও পুরস্কার বিতরণ
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় মঘিয়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । মঘিয়া ইউনিয়ন হিলফুল ফুজুল স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে মঘিয়া ফুটবল মাঠে আজ ২৫ আগস্ট (মঙ্গলবার ) বিকাল ৪ টায় অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রোই বেকারে ৩-৪ গোলে ৯ নং ওয়ার্ডকে পরাজিত করে ৬ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন মো: মুন্না, মোহাম্মদ আলিম ও খান সমন।  খেলায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ । কচুয়া উপজেলা হিলফুল ফুজুল সংগঠনের আহবায়ক মোহাম্মদ জুবায়ের হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠিত খেলায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও যে বি গ্রুপের চেয়ারম্যান  সরদার জাহিদ, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ  জাহাঙ্গীর হোসেন,কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ফোরাম এর সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ  ও কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের  নেতৃবৃন্দ এবং  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ কচুয়ার ফুটবল প্রেমি আরও  অনেকে।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলাটির ধারা বর্ণনা করেন উপজেলা  ক্রিয়া সংস্থার কর্মকর্তা শেখ সুজন।