ঢাকা বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.০৯ এ.এম
আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আশাশুনিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) আসর সালাত বাদ আশাশুনি থানা সদর বাজার জামে মসজিদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। 

থানা সদর বাজার জামে মসজিদ কমিটির আয়োজনে মুসল্লীদের অংশ গ্রহনে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে মনজিদের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূরুল হক খোকন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, মসজিদের ঈমাম ও খতীব প্রভাষক হাফেজ মোঃ বাকী বিল্লাহ। এসময় সাবেক মেম্বার সামছুর রহমান, সাবেক মেম্বার রুহুল আমিন, অবঃ ব্যাংকার শাহজাহান আলী, আলহাজ্ব মুফতি মাওঃ মনিরুজ্জামান, মোবারক আলী, বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বাদ মাগরিব হতে বিশেষ দোয়া ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।