ঢাকা বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.০৩ পি.এম
কালিয়ায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানজির শেখ (৪০) নামে এক জনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক তানজির শেখ উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত এখলাজ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) রাতে কালিয়া থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তানজির শেখকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।