বিজ্ঞাপন
ই-পেপার
সংস্করণ
ঢাকা রোববার ০৪ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ জিলহজ ১৪৪৮ হিজরী
www.dailyranggaprovat.com
Lead News

আগৈলঝাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করনীয় শীর্ষক সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার ৭ টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত  এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান  শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ আলম।

সভায় জেলা সভাপতি মোঃ শাহ আলম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীলতার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

আরও বক্তব্য উপস্থাপন করেন গৌরনদী উপজেলা কমিটির সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম, মুলাদি  উপজেলার সাধারণ সম্পাদক বিপ্লব ভক্ত, বাবুগঞ্জ উপজেলার শহিদুল ইসলাম এবং আগৈলঝাড়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব অজিত কুমার সমদ্দার প্রমুখ। 

মতবিনিময় সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

■

নড়াইলের কলাবাড়িয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় হাসান শেখ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে কলাবাড়িয়া দশানীপাড়া এলাকার নবীর মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মালামালের মধ্যে চারটি জানালা, একটি দরজা, একটি সেলাই মেশিন ও একটি গ্রিলসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। অভিযানে পিয়াস মল্লিকের ঘর থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়। এ ছাড়া পলাশ মল্লিক ও আলিম মল্লিকের ঘর এবং তাঁদের পুকুর থেকেও মালামাল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পিয়াস মল্লিক (৩৬), পলাশ মল্লিক (৪০) ও আলিম মল্লিক (৩২)-এর নাম জানা গেছে। তাঁরা নবীর মল্লিকের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে উদ্ধার হওয়া মালামাল কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা কী ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চরকান্দিপাড়ায় হাসান শেখ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে। এতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর থেকেই লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা শুরু হয়।

পুলিশের এই অভিযানে লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ঘটনার পর আরও কোনো মালামাল বিভিন্ন স্থানে সরিয়ে রাখা হয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নিচ্ছে পুলিশ।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বলেন, “কলাবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। লুট হওয়া মালামাল সম্পর্কে তথ্য পাওয়া গেলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসীর দাবি, হাসান শেখ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মালামাল উদ্ধারের উদ্যোগ আরও জোরদার করা হোক।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে লুট হওয়া অন্যান্য মালামালের সন্ধানেও অভিযান অব্যাহত থাকবে।

■

দেবহাটায় এসআরবি এর অভিযানে উইনকেরেক্স মাদকসহ মহিলা আটক

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

 দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এবিষয়ে এসআরবি-৬ এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় ২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১, তারিখ- ০৩/১০/২৬ ইং। মামলার এজাহার মতে জানা গেছে, এসআরবি এর একটি আভিজানিক দল শুক্রবার ২ অক্টোবর রাত ৯টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের জনৈক ফাতেমা খাতুনের ঘরের পাশে অভিযান পরিচালনা করে ৬শত ৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক উদ্ধার করেন। এসময় দক্ষিণ কুলিয়া গ্রামের ফাতেমা খাতুন (৪৮), স্বামী- রবিউল ইসলামকে গ্রেফতার করেন। পরে এসআরবির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩) কে আসামী করে দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, এসআরবি বাদী হয়ে এঘটনায় মামলাজ দায়ের করেছেন। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।

■

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে

কালিগঞ্জ উপজেলা প্রবীণ কল্যাণ সংস্থা সিনিয়র সিটিজেন  ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন  এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬  উদযাপন উপলক্ষে  র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩ অক্টোবর সকাল সাড়ে দশটায়  উত্তর কালীগঞ্জ পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণ থেকে এক  র‍্যালি বাইর হয়,র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান করে পরে উত্তর কালিগঞ্জ লাইব্রেরীতে আন্তর্জাতিক  প্রবীণ দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ কল্যাণ সংস্থা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার  অ্যাসোসিয়েশন   কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী আজিজুর রহমানের   সভাপতিত্বে   সাংবাদিক সুকুমার দাশ  বাচ্চুর সঞ্চালনায়  সভায়   স্বাগত বক্তব্য রাখেন  সংগঠনের সাধারণ সম্পাদক ইউপি সদস্য ডাক্তার আব্দুল কাদের, বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  এস এম মমতাজ হোসেন মন্ট,অধ্যাপক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কবি আলী সোহরাব, সাংবাদিক শেখ  আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ইলাদেবী মল্লিক, শান্তি চক্রবর্তী,  ইউপি সদস্য আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা মোতলেবুর রহমান , অ্যাডভোকেট জাফরুল্লাহ  ইব্রাহিম , সাংবাদিক এস এম আহমাদুল্লাহ বাচ্চু,  প্রমূখ।দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শীর্ষক আলোচনা সভায়  ভক্তরা প্রবীণ ব্যক্তিদের সমাজের সকল ক্ষেত্রে নিরাপত্তা সম্মান মর্যাদা ও স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয় গুরুত্ব পায়।

■

সাতক্ষীরার মেয়ে ভূপালী সরকার মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক

সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে

মাগুরা জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূপালী সরকার।

এর আগে তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে ভূপালী সরকার মাগুরা জেলার প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা তারালি গ্রামে। 

মাগুরায় তাঁর নতুন দায়িত্বের জন্য শুভকামনা রইল ।

■

সাতক্ষীরা জেলা যুবদল-ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা

মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা

 সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান  হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় শহরের কে লাইন সংলগ্ন সড়কে  এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন,  জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি প্রমূখ।

অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় নবগঠিত জেলা যুবদলের আহবায়ক এইচ আর মুকুল,সদস্য সচিব শফিকুল আলম বাবু ও ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক অর্ঘ্যসহ নেতৃবৃন্দকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

■

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
News

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। 

উপজেলা মহিলা দলের সভাপতি কামরুন নাহার কচির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাছলিমা পারভিন আইরিনের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেহা হক কেয়া। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন, উপজেলা মহিলা দলের সহ সভাপতি সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম এবং বিশেষ বক্তা ছিলেন, কামরুন্নাহার রিনা। সমাবেশে ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মর্জিনা ইসলাম বেবী, নাজমা খাতুন, সেলিনা আক্তার, ঝর্ণা খাতুন, রহিমা পারভিন কবিতা ও রমেচা খাতুন।

■

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

 আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপকে এক মাস তেরদিন পর বদলী করা হয়েছে। 

ওসি জাহাঙ্গীর আরিপ গত ১৯ আগস্ট আশাশুনি থানায় ওসি হিসাবে যোগদান করেন। মাত্র ১ মাস ১৩ দিন আশাশুনিতে দায়িত্ব পালন করার সুযোগ পান তিনি। গত ১/১০/২৬ তাং পুলিশ সুপারের কার্যালয় সাতক্ষীরার ১৬৬০ নং স্মারকে এক অফিস আদেশে তাকে সাতক্ষীরা জেলা পুলিশ কন্ট্রোল রুমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসাবে বদলী করা হয়। এদিনই তিনি সাতক্ষীরায় যোগদান করেন। 

বদলীকৃত ওসি জাহাঙ্গীর আরিপ বলেন, বদলী আদেশ পেয়ে আমি এসপি স্যারের অফিসে যোগদান করেছি।

■

প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

রাউজান উপজেলার পশ্চিম গশ্চি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী উৎপল পালিতের পরম পূজ্য পিতা নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁর প্রয়াণে পরিবার, স্বজন, ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত অসংখ্য মানুষ প্রয়াত নির্মল পালিতের প্রতি গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

নির্মল পালিত ছিলেন একজন সৎ, মমতাময়ী, সমাজসেবী ও ধর্মপ্রাণ মানুষ। তিনি দীর্ঘদিন পরিবার, সমাজ ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। তাঁর সরলতা, মানবিকতা ও উদার মনোভাব স্বজন, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর পরলোকগমনে পশ্চিম গশ্চি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদ, স্থানীয় ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে বলা হয়, নির্মল পালিত ছিলেন সকলের আপনজন ও একজন মানবিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, আদর্শ, সরলতা ও মানবিক মূল্যবোধ সবার মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বজন ও শুভানুধ্যায়ীদের অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানানো হয়।

এ সময় তাঁর আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করে পরমেশ্বরের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি প্রদানের জন্য প্রার্থনা জানানো হয়।

“তুমি রবে নীরবে, হৃদয়ে মম।”

“নয়নের সামনে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই।”

প্রয়াত নির্মল পালিতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

■

আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশী মদসহ এক ব্যক্তিকে আটক করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আটক মাদক ব্যবসায়ী সজীব বৈদ্য (২৩) বাকাল ইউনিয়নের তেতলা গ্রামের সুনীল বৈদ্যর ছেলে। 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার ভোর রাত ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রামের সজীব বৈদ্যর নিজ বাড়ি থেকে এক লিটার দেশী মদসহ আটক করা হয়। 

পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

শনিবার সকালে গ্রেপ্তারকৃত সজীব বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

■

উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত

মি

রাউজানের উত্তর গুজরা হাড্ডিয়া পাড়া শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘মাতৃ আরাধনায় মাতৃ বরণ’ ও নারী সুরক্ষা বিষয়ক বিশেষ ধর্মীয় সেমিনার মাতৃসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব ও অন্যান্য দায়িত্বশীলদের উপস্থিতিতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। সেমিনার পরিচালনা করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।

সেমিনারে বক্তারা বলেন, আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা যেমন দশ হাতে সৃষ্টিকে রক্ষা ও অশুভ শক্তির বিনাশের প্রতীক, তেমনি নারীরাও পরিবার, সমাজ ও আগামী প্রজন্মকে সুরক্ষা ও আলোর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন মা তাঁর সন্তানকে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের মাধ্যমে গড়ে তুললে সেই সন্তান ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে পারে।

আলোচনায় শিক্ষা ও সুশিক্ষার পার্থক্য তুলে ধরে বলা হয়—শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। অন্যদিকে, সুশিক্ষা জ্ঞানের পাশাপাশি মানুষকে নৈতিকতা, সততা, মানবিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের শিক্ষা দেয়।

বক্তারা বলেন, শিক্ষা মানুষকে জ্ঞানী করে, আর সুশিক্ষা সেই জ্ঞানকে সঠিক পথে কাজে লাগিয়ে একজন ভালো, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে। নারী ও মায়েদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও আলোচনায় গুরুত্বারোপ করা হয়।

■

মাগুরার শালিখায় ফটকী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার বড়শলুই ফটকী নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত এ নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোরের সমাগম ঘটে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও দর্শনার্থীদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় এক আনন্দমুখর উৎসবস্থলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নবজাগরণের সূচনা হয়েছে। আমাদের সমৃদ্ধ লোকঐতিহ্য, দেশীয় খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। নৌকাবাইচসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী সকল খেলা ও সংস্কৃতি চর্চার প্রসারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি বাংলার নদীমাতৃক জীবন, লোকঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্য বৃদ্ধি করে। নদীর দুই কূল ছাপিয়ে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বিনোদনের প্রতি মানুষের আগ্রহ এখনও অটুট রয়েছে।

মন্ত্রী গ্রামবাংলার অকৃত্রিম আনন্দ, উচ্ছ্বাস ও লোকজ সংস্কৃতির চর্চা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশীয় খেলাধুলা ও লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।

উৎসবমুখর এ নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার একাধিক নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গঙ্গারামপুরের নৌকা প্রথম স্থান অধিকার করে। 

প্রতিযোগিতা শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।




■