আশাশুনিতে এমপি'র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষ থেকে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ফ্যান তুলে দেন।
ফ্যানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা, বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি, আদালতপুর দারুল আরকান হাফিজিয়া মাদ্রাসা, আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসাসহ মোট ৯টি প্রতিষ্ঠান।
উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষ থেকে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা এবং মানুষের সেবার অংশ হিসেবে এই উপহার প্রদান করা হচ্ছে। জনকল্যাণ ও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ সময় সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন সহ-সেক্রেটারি এসএম শহিদুজ্জামান বাবলু, মানবসম্পদ উন্নয়ন বিভাগের ইউনিয়ন সভাপতি ডা. রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
