ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে স্বতন্ত্র প্রার্থীর গনসংযোগ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৬.৫৪ পি.এম
উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে স্বতন্ত্র প্রার্থীর গনসংযোগ
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : “মাদক, সন্ত্রাস ও দুর্নীতি-সমাজ থেকে দূরে ঠেলে, উন্নয়ন করব সবাই মিলে” শ্লোগানকে সামনে রেখে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে গণসংযোগ ও মতবিনিময় সভা করে ইতোমধ্যে  ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন আলহাজ শওকত হাসান দুলাল।

ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। আলহাজ শওকত হাসান দুলাল সাবেক চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন মিয়ার বড় ভাই মরহুম মো. জালাল উদ্দিন মিয়ার মেঝ ছেলে। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ শওকত হাসান দুলাল খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। তার নির্বাচনী শ্লোগানে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়নের উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একটি উন্নত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার ওপর তিনি গুরুত্ব দিচ্ছেন। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ শওকত হাসান দুলাল খাঞ্জাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচনে অংশগ্রহণের মধ্যদিয়ে তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে খাঞ্জাপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি, উন্নয়ন পরিকল্পনা ও অতীত কর্মকান্ড বিবেচনা করে ভোটাররা তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন সচেতন ভোটাররা।