ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, রোববার, সময়ঃ ১০.১৪ এ.এম
বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক। বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এ শোক বার্তা দেখা গেছে। এতে লেখা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।  শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি, মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com