ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, রোববার, সময়ঃ ১০.০৮ এ.এম
তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক।। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে দলের প্রতিষ্ঠাতা ও বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কবর জিয়ারত করে সাভারের পথে রওনা হন তিনি। তবে নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ বেদিতে সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানাতে হয়। এজন্য বিকাল ৫টা ৬ মিনিট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর রায়, আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ নিপুণ রায় চৌধুরী ও ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। এদিকে তার আগমন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে পূর্ণ আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পূর্ণ আয়োজন করা হয়েছে।”তিনি আরও বলেন, মহান জাতীয় স্মৃতিসৌধ বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্ত-এর আগে বিকেল ৫টা ৬ মিনিট বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com