ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক পূজা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৫০ এ.এম
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক পূজা
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ প্রায় সাড়ে চারশ’ বছরের পুরনো বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত হবে  ২৮ মার্চ (শনিবার)। পূজা উপলক্ষে মন্দিরকে বর্ণিল আলোজ সজ্জায় সজ্জিত করা হয়েছে। এরইমধ্যে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেছে।

একাধিক মন্দির ভক্তরা জানান, অশান্ত বিশ্বে বর্তমানে পারস্পারিক হানাহানি বেড়েই চলেছে। এ মোহময় অন্ধকার দুর করতে, জীবনে দুঃখ মোচন, শান্তি অর্জন ও জগতের মঙ্গলার্থে বাংলা ১৩ চৈত্র  ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে প্রতিবছরের ন্যায় এবছরও আমরা তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে আনন্দ উপভোগ করছি।

মন্দিরের পুজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, শনিবার (২৮ মার্চ) সকাল থেকে কালী পূজা শুরু হবে। মন্দিরের পুরোহিত শ্রী অজয় মৈত্র পূজা অর্চনা করবেন। পূজার দিনে সকালে চন্ডিপাঠ ও শিতলা পূজা, দুপুরে বলিদান, বিকালে গীতাপাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযেগীতা, রাতে প্রসাদ বিতরণ, শিবাভোগ ও গভীর রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হবে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষ জানান, দেশের মধ্যে একমাত্র ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরটি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো। মন্দিরটি গৌরনদীর বার্থী এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের নামানুসারে একে একে ওই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়, তাঁরাকুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তাঁরাকুপি নামের একটি গ্রাম।

তিনি আরও জানান, বাংলা ১১১ সালে বরিশালের বিখ্যাত জমিদার রাম লাল ভ্রট্রাচার্য তাঁরা মায়ের মন্দিরের পাকা ভবন নির্মাণ করে দেন। পরবর্তীতে বরিশালের অন্যতম দানশীল ব্যক্তিত্ব অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বিশিষ্ট শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র আর্থিক সহায়তায় তাঁরা মায়ের মন্দিরটি সুরম্য অট্রালিকায় দৃষ্টিনন্দন মন্দিরে রুপ লাভ করে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পূজা উপলক্ষে মন্দির এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com