দরগাহপুর কালাবাগী অভিযোগ কেন্দ্রে মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : গ্রাহকসেবা আরো সহজ ও দ্রুততর করার লক্ষ্যে আশাশুনি উপজেলার ‘কালাবাগী অভিযোগ কেন্দ্র’ চালু উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকালে স্থানীয় গ্রাহক ও সুধীজনদের অংশ গ্রহনে কালাবাগী অভিযোগ কেন্দ্র প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা. আজিজুর রহমান সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বুধহাটা সাব-জোনাল অফিসের ব্যবস্থাপনায় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দরগাহপুর গ্রামসহ আশপাশের সাধারণ গ্রাহকবৃন্দ উপস্থিত থেকে বিদ্যুৎ সেবা সম্পর্কিত নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
