বাবুগঞ্জে ১০ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারদের মতবিনিময় সভা
★ সম্মান নিয়ে বাঁচতে চান মুক্তিযোদ্ধারা, বরাদ্দের ঘর নির্মাণে সেনাবাহিনীর সহায়তার দাবি।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ১০ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও যুগ্নু আহবায়ক সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধাদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তাঁদের সম্মানজনক জীবনযাপন এবং সরকারি বরাদ্দের ঘর নির্মাণের বিষয়ে আলোচনা হয়।শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মানিকের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা শাহ আলম খানের সঞ্চালনা বক্তব্য দেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনিসুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলার আহ্বায়ক শাহজাহান, আগৈলঝাড়া উপজেলার আহ্বায়ক সেকান্দার আলী, বানারীপাড়া উপজেলার আহ্বায়ক আইনুল হক, গৌরনদী উপজেলার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, হিজলা উপজেলার যুগ্ম আহ্বায়ক আবুল বাশার এবং বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার সোবাহান রাঢ়ী,প্রমূখ ।বক্তারা বলেন, স্বাধীনতার পর এই প্রথম ১০ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সমন্বয়ে মতবিনিময়কে বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদকে অভিনন্দন জানান। তাঁদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা আরও জোরদার হবে।সভায় মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি বরাদ্দের ঘর নির্মাণের বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বলেন ঠিকেদার তাদের খামখেয়ালির কারণে তিন বছর নির্মাণ কাজ শেষ হয়নি। যে সকল বীর নিবাস নির্মাণ করেছে তা নিম্নমানের। মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ করা ঘরগুলোর নির্মাণকাজ ঠিকাদারকে না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অথবা সেনাবাহিনীর সহায়তায় সম্পন্ন করার সরকারের কাছে জোর দাবি জানান।
