ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে মেসার্স সীমান্ত, নদী ও নাবা ব্রিকসকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.১৬ পি.এম
মহম্মদপুরে মেসার্স সীমান্ত, নদী ও নাবা ব্রিকসকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মাগুরার মহম্মদপুর উপজেলায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে এই বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক ইটভাটাকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—উপজেলার মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস এবং মেসার্স নাবা ব্রিকস।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের প্রশাসনিক পরিচালনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে প্রকাশ, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিভিন্ন বিধিনিষেধ ও শর্ত অমান্য করায় আইনটির ১৪, ১৫ ও ১৬ ধারা মোতাবেক সংশ্লিষ্ট ভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে এই অর্থদণ্ড আরোপ এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

পরিবেশ সুরক্ষায় আয়োজিত এই যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় উপজেলাজুড়ে এ ধরনের আইন প্রয়োগকারী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনকারী কর্তৃপক্ষ জানিয়েছে।