মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থল ইউএনও'র পরিদর্শন
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার কাওড়া পূর্বপাড়ার বাসিন্দা আকিদুল ইসলামের বাড়িতে শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সুত্র সুত্রমতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আকিদুল মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।
অগ্নিকাণ্ডের পর শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও শুকনা খাবার,কম্বল বিতরণ ও পরবর্তীতে ক্ষতিপূরণের আশ্বাস দেন।

