কালীগঞ্জে যমুনা-কাঁকশিয়ালি নদীর কোলঘেঁষে প্রেসক্লাব ফুড কর্নারের উদ্বোধন
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন যমুনা ও কাঁকশিয়ালি নদীর কোল ঘেঁষে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘কালিগঞ্জ প্রেসক্লাব ফুড কর্নার’। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফিতা কেটে এ ফুড কর্নারের উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ ফুড কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল ইসলাম, এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, জাহাঙ্গীর আলম, মীর জাহাঙ্গীর,ফজলুল হক, শিমুল হোসেন ও তাপস কুমার ঘোষ আল নূর ইমন হোসেন, ইঞ্জিনিয়ার আহসান হাবিব, মারুফ হোসেন, সোলায়মান মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান। এ সময় অতিথিরা বলেন, যমুনা ও কাঁকশিয়ালি নদীর ত্রিমোহনার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে কালিগঞ্জ প্রেসক্লাব ফুড কর্নার একটি আকর্ষণীয় মিলনকেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখানে সাংবাদিক, পর্যটক, দর্শনার্থী, তরুণ-তরুণী ও স্থানীয় বাসিন্দারা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর পাশাপাশি পছন্দের খাবার উপভোগ করতে পারবেন। মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত সেবা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি সবার আস্থা অর্জন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি কালিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ইতিবাচক ভূমিকা রাখবে। ফুড কর্নারটি প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে। এখানে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, পানিপুরি, চটপটি, বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার ও চাউমিনসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যাবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের সাবেক পেশ ইমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।
নদীর ত্রিমোহনার মনোরম পরিবেশে গড়ে ওঠা এ নতুন উদ্যোগ স্থানীয় মানুষের বিনোদন, আড্ডা ও খাবারের চাহিদা পূরণের পাশাপাশি কালিগঞ্জের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
