ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কক্সবাজারে ‘টুপটুপ’ নামের এক রিসোর্টে আগুন, ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ১২.১৯ পি.এম
কক্সবাজারে ‘টুপটুপ’ নামের এক রিসোর্টে আগুন, ৬ জনের মৃত্যু
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে  পুরোপুরি পুড়ে যায় রিসোর্টটি। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ৬টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে, রিসোর্টের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়।