ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গৌরনদীতে তিন শতাধিক রোগী পেল বিনামূল্যে চক্ষু সেবা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.২৭ পি.এম
গৌরনদীতে তিন শতাধিক রোগী  পেল বিনামূল্যে চক্ষু সেবা
www.dailyranggaprovat.com

গৌরনদ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের লক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।  

​শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী গৌরনদীর টরকী এলাকার নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।  

​ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

​বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহমুদুল হক উজ্জ্বল, সাধারন সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ।  

​ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জানান, মানবসেবার অংশ হিসেবে প্রতি তিন মাস পর পর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে এই ধরনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়। তারই অংশ হিসেবে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখের ছানি ও নেত্রনালী অপারেশনসহ বিভিন্ন চোখের সমস্যায় ভোগা তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি চক্ষু ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন, বিদেশী লেন্স সংযোজন, ওষুধ, কালো চশমা এবং যাতায়াত ও থাকার ব্যবস্থা করা হয়েছে।