খ্যাতিমান শিশু সাহিত্যিক ছড়াকার রহীম শাহ জন্মোউৎসব গান কবিতা আড্ডায় পালিত
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি কেন্দ্র— আয়োজিত খ্যাতিমান ছড়াকার ও শিশুসাহিত্যিক রহীম শাহ এর জন্মোৎসব আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪ টায় কবি আল মাহমুদ কর্নার ডঃ মোঃ এনামুল হক ভবন ঢাকা শিল্পকলা একাডেমিতে হয়ে গেল স্মরণীয় ও বরণীয় খ্যাতিমান শিশু সাহিত্যিক রহীম শাহ জন্মোউৎসবে গান, কবিতা, আড্ডা।
অনুষ্ঠানে বাংলাদেশের সাহিত্যজগতের অনেক খ্যাতিমান কবি, সাহিত্যিক, ছড়াকার ও বিশিষ্ট লেখকের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ করে তোলে। গুণীজনদের মিলনমেলা, আন্তরিক আড্ডা ও সাহিত্যিক সৌহার্দ্যে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য স্মরণীয় আয়োজন। অনুষ্ঠানে খ্যাতিমান বরণ্য শিশু সাহিত্যিক ছড়াকার রহীম শাহকে ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট সাহিত্যিক লেখক সেরাজিয়া পারভেজ। তিনি খ্যাতিমান শিশু সাহিত্যিক রহীম শাহ এর জন্মোউৎসবে
এক শুভেচ্ছা বার্তায় জানান তার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও নিরন্তর শুভকামনা সহ
তাঁর জীবন হোক সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সৃজনশীলতায় পরিপূর্ণ। বাংলা শিশুসাহিত্যের আকাশে তাঁর কলমের আলো আরও বহুদিন ছড়িয়ে পড়ুক— এই প্রত্যাশা ।
