ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক আর নেই

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৫.২২ পি.এম
বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক আর নেই
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল,ফরিদপুর :  ফরিদপুরের মধুখালীতে উপজেলার কামারখালী বাজার নিবাসী বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক(৭৫) দার্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন ও বাধক্যজনিত কারনে ১৬ অক্টোবর শুক্রবার দুপুর দেড়টায় নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী,৩ মেয়েসহ বহুগুনাগ্রাহি রেখে গেছেন। বিকেল ৫টায় নিজবাড়ীতে প্রশসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার(ভুমি)প্রতিক দত্তের নেতৃত্বে মধুখালী থানার একটি চৌকুস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। ১৬ অক্টোবর ২০২৬খ্রি.শুক্রবার বাদ মাগরিব কামারখালীর নিজ বাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরবর্তী  পার্শ্ববর্তী আড়পাড়া গ্রামের কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।


শোক সংবাদ

বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান ফটিক চৌধুরী

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১৭ অক্টোবর২০২৬খ্রি. শনিবারঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলার কামারখালী বাজার নিবাসী কামারখালী ইউনিয়ন আওয়ামীলী সাধারনসম্পাদক মোঃ মনিরুজ্জামান টার্গেট চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান হাফিজুর রহমান ফটিক চৌধূরী (৯০)১৬ অক্টোবর ২০২৬খ্রি. শুক্রবার রাত সাড়ে ১১টায়ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনইন্তেকালকরেছেন(ইন্নালিল্লাহি--রাজিউন)।মৃত্যুকালে-স্ত্রী,৫ছেলেও৩ মেয়ে,নাতীনাতনীসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। ১৭ অক্টোবর ২০২৬খ্রি.শনিবার বাদ জোহর কামারখালী বাজার কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান,সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বাবু বিশ্বাস ও কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম মুরাদ। জানাজা পরবর্তী  মোছলন্দপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।