আশাশুনিতে দুর্নীতির মাধ্যমে অনুমোদিত সার ডিলারশিপ বাতিলের আবেদন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে নিয়ম বহির্ভুত ভাবে পিতান ডিলারশীপ থাকা স্বত্তেও তার পুত্রের নামে ডিলার অনুমোদন দেওযায় এলাকায় প্রতিবাদ ও নিন্দারজানিয়ে ঝড় বইতে শুরু করোছে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও স্থানীয় বিএনপির সভাপতির সুপারিশকৃত অনুমোদিন ডিলারশীপ বাতিলের দাবী জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে মার্চ পিটিশন করা হয়েছে।
উপজেলার কুল্যা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আতাউর রহমান, রাজু আহমেদসহ বহু ব্যক্তির স্বাক্ষরিত এবং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সুপারিশকৃত জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন ও সরেজমিন ঘুরে জানাগেছে, কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে বৈদ্যনাথ সরকারকে তার পুত্রের নাম সম্বলিত দোকান মেসার্স সৌরভ এন্টারপ্রাইজ এর নামে ওয়ার্ড ডিলারশীপ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। চলতি অক্টোবর মাসেও তিনি মেসার্স গাজী এন্টারপ্রাইজ হতে ৩ দিন মাল উঠিয়েছেন। তার ব্যবসা চলমান আছে। অথচ দুর্নীতির মাধ্যমে সরকারি নীতিমালাকে উপেক্ষা করে একই স্থানে ডিলার বৈদ্য নাথ সরকারের পোতা (পুত্র সৌরভের ছেলে) তন্ময়ী সরকারকে মেসার্স সৌমেন এন্টারপ্রাইজ এর নামে সম্প্রতি ডিলারশীপ এর অনুমোদন দেওয়া হয়েছে।
নীতিমালায় আছে, "৩.১১ সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অপর কেউ ডিলারশিপের/খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্যে আবেদন করতে বা ডিলার বা খুচরা বিক্রেতা হতে পারবেন না। এক্ষেত্রে পরিবারের সদস্য বলতে পিতা, মাতা, স্বামী/স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্র ও তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা ও নির্ভরশীল ভাই ও বোন যারা এক খানায় খাদ্য গ্রহণ করে তাদের বুঝানো হয়েছে।" এই নিয়মকে অমান্য করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বৈদ্যনাথ সরকারের ডিলারশীপ থাকলেও পুনরায় তার (বৈদ্যনাথের) পৌত্র তন্ময়ীকে ডিলারশীপ অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া নতুন করে ডিলার নিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে আওয়ামীলীগ পরিবারকে ডিলারশীপ দেওয়ার অভিযোগ এনে এলাকায় ব্যাপক গুঞ্জন ও বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়েছে।
