আশাশুনিতে ছাত্রদলের কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : সংগঠনকে গতিশীল করার লক্ষে আশাশুনি উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক এস এম আসাদুজ্হামান আসাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ওয়াসিম আকরামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি এসকেএম আবু রায়হান। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক জে এম দুদায়াভ মাসুদ খান অর্ঘ্য। বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সিঃ সহসভাপতি মঞ্জুরুল আলম বাপ্পী, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আয়ুব আলী, সহ সভাপতি আসিব ইকবাল, সোহেল রানা, রিজভী আহমেদ, যুগ্ম সম্পাদক আসিফ মাহমুদ রিপন, জুয়েল রানা ও সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাফফর রহমান রিপন, আবু বক্কর সিদ্দিক বাবু, সোহানুর রহমান শিমুল, মেহদী হাসান সাগর ও ইয়াহিয়া ইকবাল এবং সদস্য মনিরুজ্জামান রিপন, ইসমাইল হোসেন, রিয়াজ মাহমুদ, মোয়াব্বাজ হোসেন প্রমুখ। এর আগে আশাশুনি ব্রীজের মুখ থেকে একটি শুভেচ্ছা মিছিল শুরু হয়ে সরকারি হাই স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
