ঢাকা সোমবার ০৩ আগস্ট ২০২৬ ১৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় ইয়াবা-গাঁজাসহ আটক ৭

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ১০.১৬ পি.এম
কলারোয়ায় ইয়াবা-গাঁজাসহ আটক ৭
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ মোট ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের করা হয়।

আটককৃতরা হলো: উপজেলার উত্তর দেয়াড়া মশিয়ার সানার ছেলে গোলাম মোস্তফা সানা (৪৪), মতিয়ার রহমান সানার ছেলে ফয়সাল আহমেদ(২৩) , মোতালেব সানার ছেলে হাবিবুল ইসলাম (২৫),বজলুর রহমান সানার ছেলে আব্দুল রহিম (৪০), মৃত আইন উদ্দীন সানার ছেলে মাসুদ আলম (৩২), সুলতান সানার ছেলে বুলবুল আহমেদ (৩৬) ও উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত বাঁকের আলীর ছেলে হাসান (৪৬)।

কলারোয়া থানা সূত্রে জানা গেছে, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীনের নেতৃত্বে  পুলিশের একটি টিম শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার দেয়াড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩২০ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করে ।

অন্যদিকে, একই রাতে উপজেলার লাঙ্গলঝাড়া (উত্তরপাড়া) এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ হাসানকে আটক করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আসামিদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।