ঢাকা সোমবার ০৩ আগস্ট ২০২৬ ১৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জাকির হোসেনেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবর্ধনা

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৩৫ পি.এম
জাকির হোসেনেকে   উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবর্ধনা
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সাতক্ষীরার কালীগঞ্জের জাকির হোসেন জাকু প্রথম স্থান  অধিকার দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্বে মিলন সাহা সংবর্ধনা প্রদান করেছেন। রবিবার( ২  আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কাকশিয়ালি  গ্রামে জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হন, সেখানেই জাকির হোসেনের অসামান্য অবদানের জন্য ফুলেল শুভেচ্ছা, সম্মাননা  ক্রেস্ট সহ উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্ট, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালীগঞ্জে জাকির হোসেনের কোচ  সুকুমার দাশ বাচ্চু, যুবদল নেতা মৌতলা শিমু রেজা  কলেজের প্রভাষক মো: সাইফুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল গনি, বিশিষ্ট  ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি, জাকিরের পিতা মাহবুবুর রহমান ও তার দাদা সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। জাকির হোসেন অ্যাথলেটিক্সে অসামান্য সাফল্যে  অর্জনে সকলে আনন্দিত, সে বাংলাদেশের সম্পদ, তার  ভবিষ্যতের জন্য  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে   সার্বিক সহযোগিতার  আশ্বাস  দেন।