ফুটবল বিতরণ কর্মসূচি বাস্তবায়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশনা
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। : নড়াইলের নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিভিন্ন স্কুলের খেলার মাঠে ফুটবল বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন নড়াইল-১ (আসন-৯৩) এর সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক ডা. বুলবুল আহমেদ।
নেতৃবৃন্দ জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা, তাদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই এই ফুটবল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সুষ্ঠু, স্বচ্ছ ও যথাযথভাবে ফুটবল বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
