কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টানা বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে সকাল সাড়ে ১১ টার সময় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, সাবেক যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আরশাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, রওশন আলী গাজী, নুরুল ইসলাম, শরিফুর রহমান আপেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর বিএনপি নেতা শওকত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফ্ফর হোসেন, পৌর যুবদল নেতা বাবলু হোসেন, সেচ্ছাসেবক দল নেতা মুসা কালিমুল্লাহ মুসা কারিম, দোয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদল নেতা জি,এম সোহেল হোসেন প্রমুখ। আলুষ্ঠান শেষে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীদের মাঝে ২ হাজার গাছে চারা বিতরণ করেন।
