ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির মহেশ্বরকাটিতে চিলেকোটার টিন ভেঙ্গে ঘরে ঢুকে ৪ লক্ষ টাকার মালপত্র চুরি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৫.২২ এ.এম
আশাশুনির মহেশ্বরকাটিতে চিলেকোটার টিন ভেঙ্গে ঘরে ঢুকে ৪ লক্ষ টাকার মালপত্র চুরি
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেটের বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোরের মালিকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সিসি ক্যামেরা ভেঙ্গে প্রমান লোপাট করে ৪ লক্ষ ১০ হাজার টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। সোমবার (৩১ আগস্ট) দিনের বেলায় এ চুরির ঘটনা ঘটে।

মহেশ্বরকাটি গ্রামের আঃ হাকিম সরদারের ছেলে ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টায় তিনি দোকানে চলে যান এবং তার স্ত্রী ও পরিবারের লোকজন বিল্ডিং এর ক্লবসিবল গেটে তালা লাগিয়ে অসুস্থ কন্যাকে ডাক্তার দেখাতে দুপুর ১ টার দিকে সাতক্ষীরায় যায়। বিকাল ৫ টার দিকে তারা বাড়িতে ফিরে দেখেন বাড়িতে লাগানো সিসি ক্যামেরা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখেন মালপত্র তছনছ করা। চিৎকার করতে থাকলে পাশের লোকজন উপস্থিত হয়ে খোঁজখবর নিয়ে দেখতে পান চিলেকোটার এ্যাডবেস্টারের চাল ভেঙ্গে ভিতরে ঢুকে সংঘবদ্ধ চোরেরা আলমারীর ড্র ভেঙ্গে স্বর্নের আংটি, রুলি, নগদ ২০,০০০ টাকা, সোলারের ব্যাটারী, সিসি ক্যামেরার ডিভিয়ার সহ হারডিক্স, ক্যামেরা, দামি কাপড় চোপড়সহ মোট ৪ লক্ষ ১০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।