ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলা পাড়ায় উৎসব মুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.২১ পি.এম
কলা পাড়ায় উৎসব মুখর পরিবেশে  বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গন থেকে এ র‌্যালি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। 

র‌্যালিতে শত শত নেতাকর্মী স্বতস্ফুর্তভাবে অংশ নেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। 

অডিটরিয়মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, গাজী মো. গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার, আ্যডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার ও যুবদল নেতা নাসির উদ্দিন আহমেদ রতন। 

বক্তারা বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করার আহ্বান জানান। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। র‌্যালিতে জিয়াউর রহমান ও তারেক রহমানের খাল খননের প্রতীকী দৃশ্যাবলী প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।